বনফুলের নাটক: বিষয় বৈচিত্র্যের নানা দিক
Author : সুভাষ উপাধ্যায়
Abstract :
বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা কথাসাহিত্যের একজন প্রথিতযশা কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। কথাসাহিত্যের পাশাপাশি নাট্যসাহিত্যেও তাঁর প্রতিভার ছাপ সুস্পষ্ট । তিনি কালা জাদুর মন্ত্র প্রয়োগ বিষয়কে কেন্দ্র করে নাটকে কৌতুকরস প্রবণ মধ্যবিত্ত পরিবারের জীবনরসকে প্রস্ফুটিত করেছেন। মধুসূদন ও বিদ্যাসাগরের জীবন ইতিহাসের উপর জীবনচরিতধর্মী নাটক রচনা করেছেন। এমনকি আরব্য উপন্যাসের প্রভাব তার নাটকগুলিকে অন্যমাত্রা দান করেছে। হাস্যরসধর্মী গীতিনাট্য রচনায় তিনি নিজের কৌতুকপ্রবণ মনের বিষয়টিকে তুলে ধরেছেন। বনফুলের রচনায় সমাজমিতির নানাদিক সুচারুভাবে বিশ্লেষিত হয়েছে I
Keywords :
কালা জাদুর মন্ত্র প্রয়োগ, মধ্যবিত্ত পরিবারের মৌরসীপাট্টা, জীবনচরিতধর্মী নাট্যরস উপস্থাপন, আরব্য উপন্যাসের প্রভাব, হাস্যরসপ্রধান গীতিনাট্য, প্রণয়রসের উদগীরণ I